১৪৷ (১) রক্ত পরিসঞ্চালন সেবা প্রদানের জন্য রোগীর নিকট হইতে আদায়যোগ্য ফিসের হার বিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (২) প্রত্যেক বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র- (ক) রক্তের বিভিন্ন প্রকার পরীক্ষা ও রক্ত পরিসঞ্চালন সেবার জন্য নির্ধারিত ফিসের তালিকা সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ স্থানে এবং অভ্যর্থনা কক্ষের দেওয়ালে লটকাইয়া রাখিবে; এবং (খ) রক্ত পরীক্ষা বা রক্ত পরিসঞ্চালন সেবা বাবদ গৃহীত ফিসের একটি রশিদ সংশ্লিষ্ট রোগী বা তাহার প্রতিনিধকে প্রদান করিবে এবং উহার একটি অনুলিপি সংরক্ষণ করিবে৷