১৩৷ এই আইনের অধীন প্রদেয় বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার লাইসেন্স ফিস্ হইবে এক লক্ষ টাকা এবং নবায়ন ফিস্ হইবে পঞ্চাশ হাজার টাকা: তবে শর্ত থাকে যে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই ফিসের হার বৃদ্ধি করিয়া পুনঃনির্ধারণ করিতে পারিবে৷