১২৷ (১) বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য প্রদত্ত লাইসেন্সের মেয়াদ হইবে লাইসেন্স ইস্যুর তারিখ হইতে তিন বছর এবং ইহা প্রতি তিন বছর অন্তর নবায়নযোগ্য হইবে৷ (২) উপ-ধারা (১)-এ বর্ণিত লাইসেন্সের মেয়াদ শেষ হইবার নব্বই দিন পূর্বে লাইসেন্স নবায়নের নির্ধারিত ফিসসহ নবায়নের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে লাইসেন্সিং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করিবে এবং পরিদর্শনের পর- (অ) লাইসেন্সিং কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, রক্ত পরিসঞ্চালন কেন্দ্রটি…