১৮। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা: - (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলরগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ২ (দুই) জন প্রতিনিধি; (চ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (জ) সরকার কর্তৃক মনোনীত শিল্প-বানিজ্যে বা বিশিষ্ট উদ্যোক্তা হিসাবে সুপরিচিতগণের মধ্য হইতে ২ (দুই) জন প্রতিনিধি। (২) উপ-ধারা (১) এর অধীন…