১২। (১) চ্যান্সেলর, প্রয়োজনবোধে, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ২(দুই) জন উপযুক্ত অধ্যাপককে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করিবেন যাহাদের মধ্যে একজন একাডেমিক কার্যক্রম এবং অপরজন প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করিবেন। (২) চ্যান্সেলরের সন্তুষ্টি সাপেক্ষে প্রো-ভাইস-চ্যান্সেলরগণ স্বপদে অধিষ্ঠিত থাকিবেন। (৩) প্রো-ভাইস-চ্যান্সেলরগণ সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন।