১। (১) এই আইন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে, প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০১৮ সনের ০৯ নং আইন) এর সংশোধন ৭। (১) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০১৮ সনের ০৯ নং আইন) এর— (ক) সর্বত্র উল্লিখিত "শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে "নেত্রকোণা বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Sheikh Hasina University" শব্দগুলির পরিবর্তে "Netrokona University" শব্দগুলি…