৬৷ (১) পরিচালনা বোর্ড নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) চেয়ারম্যান, জেলা পরিষদ, ফরিদপুর; (গ) সরকার কর্তৃক মনোনীত একজন জাতীয় সংসদ সদস্য; (ঘ) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঙ) নৌ-পরিহন মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (চ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (ছ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান; (জ) সরকার কর্তৃক মনোনীত দুইজন পানি সম্পদ প্রকৌশলী/বিজ্ঞানী; (ঝ) নদী গবেষণা ইনষ্টিটিউটের মহা-পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷ (২)…