২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক)“ইনষ্টিটিউট” অর্থ এই আইনের অধীন স্থাপিত নদী গবেষণা ইনষ্টিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ ইনষ্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (গ) “বোর্ড” অর্থ ইনষ্টিটিউটের পরিচালনা বোর্ড; (ঘ) “মহা-পরিচালক” অর্থ ইনষ্টিটিউটের মহা-পরিচালক; (ঙ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷