১০৷ (১) ইনষ্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (ঘ) ইনষ্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) এই তহবিল ইনষ্টিটিউটের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷ (৩) এই তহবিল হইতে ইনষ্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) ইনষ্টিটিউট এই তহবিল সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করিতে পারিবে৷