৭। নভোথিয়েটারের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) মহাকাশ বিষয়ক প্রদর্শনী পরিচালনা, প্রদর্শনীর যন্ত্রপাতি সুষ্ঠু ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা; (খ) মহাকাশ বিষয়ক গবেষণার মাধ্যমে নভোথিয়েটারকে Centre of Excellence এ পরিণত করা; (গ) বিভিন্ন সায়েন্টিফিক এক্সিবিটস এর বৈজ্ঞানিক দিকসমূহ জনগণের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন এবং তাহাদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করা; (ঘ) Astrovision Show এবং Film আধুনিকায়ন, পরিবর্তন ও যুগোপযোগী করা; (ঙ) জ্যোতির্বিজ্ঞানের নূতন নূতন তথ্য ও চিত্র সংগ্রহ ও সংরক্ষণ করা এবং প্রাপ্ত তথ্য সম্পর্কে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করিয়া দেশের জনগণ তথা দেশের ছাত্র সমাজকে অবহিত করা;…