৩। (১) ঢাকা আধুনিক নভোথিয়েটার প্রকল্পের অধীন প্রতিষ্ঠিত নভোথিয়েটার এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নামে প্রতিষ্ঠিত বলিয়া গণ্য হইবে। (২) নভোথিয়েটার একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং উহা হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহার নামে উহা মামলা দায়ের করিতে পারিবে এবং উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১০ সনের ৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন ৫।…