১২। (১) নভোথিয়েটারের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশী সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থা, ব্যাংক বা এনজিও হইতে গৃহীত ঋণ বা প্রাপ্ত অনুদান; (গ) নভোথিয়েটারের নিজস্ব উৎস হইতে আয়; (ঘ) নভোথিয়েটারের অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত অর্থ এবং উহার সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; এবং (ঙ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) এই তহবিলের সকল অর্থ কোন তফসিলি ব্যাংকে নভোথিয়েটারের নামে রাখা হইবে এবং নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করা হইবে। ব্যাখ্যা।-’তফসিলি ব্যাংক’ বলিতে Bangladesh Bank Order,…