১। (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হইবে। (৩) এই আইন অবিলম্বে কার্যকর হইবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১০ সনের ৭ নং আইনের ধারা ১ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।