২৮৷ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ, রায় বা আরোপিত দণ্ড দ্বারা সংক্ষুব্ধ পক্ষ, উক্ত আদেশ, রায় বা দণ্ডাদেশ প্রদানের তারিখ হইতে ষাট দিনের মধ্যে, হাইকোর্ট বিভাগে আপীল করিতে পারিবেন। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০০ সনের ৮ নং আইনের ধারা ২৮ এর সংশোধন ২০। উক্ত আইনের ধারা ২৮ এ উল্লিখিত “ষাট” শব্দটির পরিবর্তে “ত্রিশ” শব্দটি প্রতিস্থাপিত হইবে।