২৭। (১) সিন্ডিকেট, মঞ্জুরি কমিশন ও একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং সরকারের অনুমোদনক্রমে বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন; (খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট পাইবার যোগ্যতার শর্তাবলি নির্ধারণ; (গ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের পরিচালনা পদ্ধতি নির্ধারণ; (ঘ) শিক্ষালাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ,…