নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের জন্য প্রতিটি দরখাস্ত, ন্বিবর্ণিত কাগজপত্রসহ, ফরম ‘ক’ তে সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির সদস্য সচিবের নিকট দাখিল করিতে হইবে, যথা ⎯ (ক) তিন কপি পাসপোর্ট সাইজের ছবি; (খ) শিৰাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি; এবং (গ) জাতীয় পরিচয়পত্র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এর কাউন্সিলর বা কমিশনার কতৃর্ক প্রদত্ত নাগরিকত্বের সনদ।