কোন ব্যক্তি নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাইবার যোগ্য হইবেন না, যদি না ⎯ (ক) তিনি সরকার কতৃর্ক সী্ব কৃত কোন বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা বোর্ড কর্তৃক নিবন্ধিত কোন মাদ্রাসা হইতে আলীম সার্টিফিকেটধারী না হন; (খ) তাহার বয়স কমপক্ষে একুশ এবং অনূর্ধ্ব চলিৱশ বৎসর না হয়; (গ) তিনি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা না হন।