(১) এই বিধিমালার অধীন লাইসেন্সপ্রাপ্ত প্রত্যেক নিকাহ রেজিস্ট্রারকে প্রতি বৎসরের ৩১ মার্চ এর মধ্যে ন্বিবর্ণিত হারে কোন সরকারী ট্রেজারী বা সাব-ট্রেজারীতে “কোড নং- ১-২১৬১-০০০০-১৮৫৪, বাৎসরিক ফি”- খাতে বাৎসরিক ফি জমা প্রদান করিয়া উহার মূল কপি সরকারের নিকট দাখিল করিবে, যথা⎯ • (ক) সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা; • (খ) জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ১০০০/-(এক হাজার) টাকা; • (গ) জেলা সদরের বাহিরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা; এবং • (ঘ) ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ১০০/-(একশত) টাকা। (২) উপ-বিধি (১) এর বিধান অনুসারে কোন নিকাহ রেজিস্ট্রারের বাৎসরিক ফি…