(১) কোন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকার কোন নিকাহ রেজিস্ট্রারের মৃত্যুজনিত কারণে লাইসেন্সের কার্যকরতার অবসান ঘটিলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, কমিশনার বা কাউন্সিলর লাইসেন্সের কার্যকরতার অবসান হইবার, এবং অন্য কোন কারণে লাইসেন্সের কার্যকরতার অবসান ঘটিলে বা নিকাহ রেজিস্ট্রারের নতুন কোন অধিক্ষেত্র সৃষ্টি হইলে সরকার, উক্ত লাইসেন্সের কার্যকরতার অবসান বা নিকাহ রেজিস্ট্রারের নূতন কোন অধিক্ষেত্র সৃষ্টি হইবার, তারিখ হইতে পরবর্তী এক সপ্তাহের মধ্যে, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারকে অবহিত করিবে। (২) উপ-বিধি (১) এর অধীন কোন নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সের কার্যকরতার অবসান বা…