উপদেষ্টা কমিটির দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা ⎯ (ক) এই বিধিমালার অধীন সরকার কর্তৃক নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুর করিবার উদ্দেশ্যে, প্রাপ্ত দরখাস্ত পর্যালোচনাপূর্বক তিনজন প্রার্থীর একটি প্যানেল প্রস্তুত করিয়া উহা সরকারের নিকট প্রেরণ; এবং (খ) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, অন্য যে কোন কার্য সম্পাদন ও, প্রয়োজনে, সরকারকে পরামর্শ প্রদান।