সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকাধীন যে সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুর করা হইবে, তাহাকে উপদেষ্টা করিয়া ন্বিবর্ণিত সদস্য সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হইবে, যথা ⎯ (ক) সংশ্লিষ্ট উপজেলার উপজেলা চেয়ারম্যান; (খ) সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা; (গ) সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার, পদাধিকারবলে, যিনি উক্ত কমিটির সদস্য সচিবও হইবেন; এবং (ঘ) যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার ওয়ার্ডের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইবে সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর।