(১) প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার এর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে তাহার দায়িত্ব পালন করিবেন। (২) সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার প্রতি বৎসর কমপক্ষে দুইবার প্রত্যেক নিকাহ রেজিস্ট্রারের অফিস পরিদর্শন করিবেন। (৩) সকল নিকাহ্ রেজিস্ট্রারের অফিসের উপর মহা-পরিদর্শক,নিবন্ধন এর সার্বিক তত্ত্বাবধান থাকিবে।