(১) প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার প্রতি বৎসর ৩১শে জানুয়ারীর মধ্যে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার এর নিকট তৎকর্তৃক পূর্ববর্তী বৎসর যে সকল বিবাহ ও তালাক নিবন্ধন করা হইয়াছে তাহার তালিকা প্রদর্শন করিয়া একটি প্রতিবেদন দাখিল করিবেন। (২) রেজিস্ট্রার ঐ সকল প্রতিবেদন প্রাপ্তির পর তাহার জেলায় অনুষ্ঠিত বিবাহ ও তালাকের সকল তালিকা একত্র করিবেন এবং ২৮ ফেব্র্বয়ারীর মধ্যে সংকলিত তালিকার একটি প্রতিবেদন মহাপরিদর্শক, নিবন্ধন এর নিকট দাখিল করিবেন এবং উহার একটি কপি ডেপুটি কমিশনারের নিকট প্রেরণ করিবেন। (৩) মহা-পরিদর্শক, নিবন্ধন বিবাহ ও তালাকের একটি বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবেন এবং প্রতি বৎসর ৩১শে…