বিধি ১৫ এর অধীন নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন হইতে অব্যাহতি গ্রহণ বা বিধি ১১ এর অধীন নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিলের পর, কোন নিকাহ্ রেজিস্ট্রার অফিস ত্যাগ করিবার সময় কোন অব্যবহৃত ফরম, রেজিস্টার বা অফিসের অন্য কোন জিনিসপত্র লইয়া যাইতে পারিবেন না, তবে তিনি তাহার উত্তরাধিকারীর নিকট হইতে উহার প্রকৃত মূল্য আদায় করিতে পারিবেন।