(১) নিকাহ রেজিস্ট্রারগণ, সরকার নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে, সরকারের নিকট হইতে এই বিধিমালা দ্বারা নির্ধারিত যাবতীয় রেজিস্টার, ফরম বা বইপত্র চাহিদা মোতাবেক পাইবেন। (২) প্রত্যেক নিকাহ রেজিস্ট্রারগণ প্রতি বৎসর ১৫ই জুলাইয়ের মধ্যে তাহাদের প্রার্থিত রেজিস্টার, ফরম বা বইপত্রের মূল্য স্থানীয় ট্রেজারীতে জমা দিয়া উহার চালানের কপিসহ একটি চাহিদাপত্র সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার এর মাধ্যমে মহা-পরিদর্শক,নিবন্ধন এর নিকট প্রেরণ করিবেন।