প্রত্যেক নিকাহ রেজিস্ট্রারের অফিসে ফরম ’ঞ’ তে একটি ক্যাটালগ স্থায়ীভাবে রক্ষিত হইবে এবং রেকর্ডপত্র স্থানান্তরের সময় রেকর্ড গ্রহণের দায়িত্বপ্রাপ্ত অফিসার উহা ক্যাটালগের সহিত মিলাইয়া দেখিয়া উহার যথার্থতা প্রত্যয়ন করিবেন, তবে যখনই কোন রেকর্ড জেলা অফিসে স্থানান্তর করা হইবে তখনই তারিখ উলেৱখপূর্বক বিষয়টি মন্তব্য কলামে লিখিয়া রাখিতে হইবে।