সিটি কর্পোরেশন এলাকাধীন যে সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুর করা হইবে, তাহাকে উপদেষ্টা করিয়া ন্বিবর্ণিত সদস্য সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠিত হইবে, যথা ⎯ (ক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন যে জেলায় অবস্থিত সে জেলার ডেপুটি কমিশনার বা তৎকর্তৃক মনোনীত একজন অতিরিক্ত ডেপুটি কমিশনার; (খ) সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার, পদাধিকারবলে, যিনি উক্ত কমিটির সদস্য সচিবও হইবেন; এবং (গ) সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডের জন্য লাইসেন্স মঞ্জুর করা হইবে সে ওয়ার্ডের কমিশনার বা কাউন্সিলর।