বিবাহ বা তালাক সংশ্লিষ্ট পক্ষসমূহ রেজিস্টারে স্বাক্ষর বা টিপসহি প্রদান না করিলে অথবা করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে নিকাহ রেজিস্ট্রার সংশ্লিষ্ট বিবাহ বা তালাক সম্পর্কে রেজিস্টারে যাহা কিছু অন্তর্ভুক্ত করিয়াছেন উহা, কারণ লিপিবদ্ধপূর্বক, বাতিল করিয়া নিজের স্বাক্ষর প্রদান করিবেন এবং পক্ষসমূহ কোন ফি প্রদান করিয়া থাকিলে উহা ফেরত প্রদান করিবেন।