(১) প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার বিবাহ বা তালাকের জন্য নিমড়ববর্ণিত রেজিস্টারসমূহ সংরক্ষণ করিবেন ⎯ (ক) বিবাহ রেজিস্টার (ফরম ’ঘ’ অনুযায়ী); (খ) স্বামী কর্তৃক প্রদত্ত তালাকের রেজিস্টার (ফরম ’ঙ’ অনুযায়ী); (গ) খোলা ধরনের তালাকের রেজিস্টার (ফরম ’চ’ অনুযায়ী); (ঘ) তালাক-ই-তফউইজ ধরনের তালাকের রেজিস্টার (ফরম ’ছ’ অনুযায়ী); (ঙ) ফি বহির রেজিস্টার। (২) প্রত্যেক নিকাহ রেজিস্ট্রার পরিদর্শন ও নকলের জন্য ফরম ’জ’ তে একটি দরখাস্তের রেজিস্টার সংরক্ষণ করিবেন। (৩) নিকাহ রেজিস্ট্রারগণ যথাযথ রেজিস্টারে বিবাহ বা তালাক নিবন্ধন করিবেন এবং রেজিস্টারে এক বৎসরের মধ্যে শুর্ব এবং শেষ হওয়া প্রত্যেকটি ভুক্তির ধারাবাহিক সংখ্যা…