বিবাহ নিবন্ধন করিবার কোন অনুরোধ নিকাহ রেজিস্ট্রার প্রত্যাখ্যান করিলে, সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত প্রত্যাখ্যানের ত্রিশ দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের নিকট আপীল পেশ করিতে পারিবেন এবং এই আপীল সম্পর্কে জেলা রেজিস্ট্রারের আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।