তালাক রেজিস্ট্রি করিবার পূর্বে নিকাহ রেজিস্ট্রার এই মর্মে সন্তুষ্ট হইবেন যে, তালাক রেজিস্ট্রির জন্য আগত ব্যক্তি বা ব্যক্তিগণ প্রকৃতপক্ষে তালাক কার্যকরী করিয়াছেন এবং এইরূপ সন্তুষ্টির জন্য উক্ত ব্যক্তি বা ব্যক্তিগণকে জিজ্ঞাসাবাদ করিবেন, তবে উক্তরূপ কোন ব্যক্তি পর্দানশীল মহিলা হইলে, তাহার পক্ষে দায়িত্বপ্রাপ্ত উকিলকে জিজ্ঞাসাবাদ করিতে হইবে।