(১) নিকাহ্ রেজিস্ট্রি করিবার পূর্বে নিকাহ্ রেজিস্ট্রার পক্ষদ্বয়ের মধ্যে নিকাহ্ অনুষ্ঠিত হইয়াছে মর্মে সন্তুষ্ট হইবার জন্য সংশ্লিষ্ট পক্ষদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিবেন অথবা নিকাহ্ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন এমন দুইজন সাৰীকে জিজ্ঞাসাবাদ করিবেন, তবে কনে পর্দানশীল হইলে, তৎপরিবর্তে তাহার পক্ষে দায়িত্বপ্রাপ্ত উকিলকে জিজ্ঞাসাবাদ করিতে হইবে। (২) নিকাহ রেজিস্ট্রার স্বয়ং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করিলে, তিনি নিকাহ্ রেজিস্টারের সংশ্লিষ্ট কলামসমূহ পূরণ করিবেন এবং রেজিস্টারে যে সকল ব্যক্তির স্বাক্ষর লাগিবে তাহাদের স্বাক্ষর গ্রহণ করিবেন এবং উহার পর নিজে স্বাক্ষর প্রদান করিয়া সিলমোহরাঙ্কিত করিবেন, তবে…