(১) একজন নিকাহ রেজিস্ট্রার প্রতি ১০০০/- (এক হাজার) টাকা দেনমোহর বা উহার অংশ বিশেষের জন্য ১০ (দশ) টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করিতে পারিবেন, তবে উক্ত ফি ১০০ (একশত) টাকার কম এবং ৪ (চার) হাজার টাকার অধিক হইবে না। (২) একজন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য দুইশত টাকা ফি গ্রহণ করিতে পারিবেন। (৩) একজন নিকাহ রেজিস্ট্রার নকল প্রাপ্তি বা পরিদর্শনের জন্য ১০ (দশ) টাকা ফি গ্রহণ করিতে পারিবেন। (৪) বিবাহ নিবন্ধনের ফি বর কতৃর্ক পরিশোধ করিতে হইবে এবং যে পক্ষের উদ্যোগে তালাক নিবন্ধন করা হইবে সেই পক্ষ কতৃর্ক তালাক নিবন্ধনের ফি পরিশোধ করিতে হইবে। (৫) এই বিধির অধীন নিকাহ রেজিস্ট্রার যে ব্যক্তির নিকট…