বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়,⎯ (১) “আইন” অর্থ Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974); (২) “উপদেষ্টা” অর্থ উপদেষ্টা কমিটির উপদেষ্টা; (৩) “উপদেষ্টা কমিটি” অর্থ বিধি ৩ এবং ৪ এর অধীন গঠিত উপদেষ্টা কমিটি; (৪) “তফসিল” অর্থ এই বিধিমালার তফসিল; (৫) “ফরম” অর্থ এই বিধিমালার তফসিলে সংযোজিত কোন ফরম; এবং (৬) “সদস্য” অর্থ উপদেষ্টা কমিটির কোন সদস্য।