কোন ব্যক্তি নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স প্রাপ্তির পর দায়িত্বভার গ্রহণের, বা বিধি ১৭ এর অধীন দায়িত্ব পালন হইতে বিরত থাকিবার পর দায়িত্ব পুনঃগ্রহণের, সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের বা সাব-রেজিস্ট্রারের নিকট কার্যে যোগদান করিবেন এবং উক্ত বিষয়টি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার সরকারকে অবহিত করিবেন।