(১) কোন নিকাহ রেজিস্ট্রার উপযুক্ত কারণে সাময়িক সময়ের জন্য নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালনে অক্ষম হইলে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার নিকাহ রেজিস্ট্রারকে অনধিক দুই মাস পর্যন্ত দায়িত্ব পালন হইতে বিরত থাকিবার অনুমতি প্রদান করিতে পারিবে। (২) কোন নিকাহ রেজিস্ট্রারকে দুই মাসের অধিক সময় দায়িত্ব পালন হইতে বিরত থাকিবার অনুমতি প্রদান করিবার প্রয়োজন দেখা দিলে অথবা উপ-বিধি (১) উলিৱখিত মঞ্জুরীকৃত সময় দুই মাসের অতিরিক্ত বর্ধিত করিবার প্রয়োজন হইলে, সরকারের অনুমতি গ্রহণ করিতে হইবেঃ তবে শর্ত থাকে যে, কোন নিকাহ রেজিস্ট্রার একাদিক্রমে ছয় মাসের অধিক দায়িত্ব পালন হইতে বিরত থাকিতে পারিবে না। (৩)…