কোন নিকাহ রেজিস্ট্রার অন্য কোন নিকাহ রেজিস্ট্রারের নিকট দায়িত্ব বুঝাইয়া দেওয়ার সময় অথবা তাহার পূর্বসূরীর নিকট হইতে দায়িত্ব গ্রহণের সময়, উক্ত তারিখে উভয়ে রেকর্ডপত্রের নিরাপত্তা ও যথার্থতা সম্পর্কে যৌথভাবে প্রত্যয়নপত্র প্রস্তুত করিয়া সংশ্লিষ্ট রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের নিকট প্রদান করিবেন এবং উক্ত প্রত্যয়নপত্রের কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার কতৃর্ক সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।