কোন নিকাহ রেজিস্ট্রার, একমাসের নোটিশ প্রদানপূর্বক সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে, নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সধারী হিসাবে দায়িত্ব পালন হইতে অব্যাহতি গ্রহণ করিতে পারিবে, তবে উক্ত পত্রের একটি অনুলিপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার বা, ক্ষেত্রমত, সাব-রেজিস্ট্রারের নিকট অবশ্যই প্রেরণ করিতে হইবে।