এই বিধিমালার অধীন প্রদত্ত নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সে যাহা কিছুই থাকুক না কেন, একজন নিকাহ রেজিস্ট্রারকে নিম্নবর্ণিত এলাকার জন্য লাইসেন্স প্রদান করা যাইবে, যথা ⎯ (ক) সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, একটি ওয়ার্ড; (খ) ‘ক’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে, দুইটি ওয়ার্ড; (গ) ‘খ’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে, তিনটি ওয়ার্ড; (ঘ) ‘গ’ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে সমগ্র এলাকা: (ঙ) ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে একটি ইউনিয়ন।