(১) এই বিধিমালার অধীন প্রদানকৃত লাইসেন্স অসদাচরণের জন্য অথবা আইনের ধারা ১১ তে বর্ণিত যে কোন কারণে বাতিল বা স্থগিত করা যাইবে। ব্যাখ্যাঃ “অসদাচরণ” বলিতে আইন বা বিধিমালার যে কোন বিধান লংঘন, একাধিক এলাকার নিকাহ্ রেজিস্ট্রার হওয়া বা যে কোন ধরনের তথ্যের মিথ্যা বর্ণনা নৈতিক স্খলনকে বুঝাইবে। (২) এই বিধিমালার অধীন প্রদানকৃত লাইসেন্স বাতিল বা স্থগিত করিবার ক্ষেত্রে, সরকার কর্তৃক সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে, কেন তাহার বির্বদ্ধে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণ করা হইবে না, তৎমর্মে লিখিতভাবে কারণ দর্শাইবার জন্য পনের দিনের সময় প্রদানপূর্বক নোটিশ প্রদান করিতে হইবে এবং উক্ত নোটিশে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের…