ধারাঃ ৪। বিবাহিতা মুসলিম নারী ইসলাম ধর্ম ত্যাগ বা ইসলাম ধর্ম ব্যতীত অন কোন ধর্ম গ্রহণ করিলে তাহা দ্বারা তাহার বিবাহ বিচ্ছেদ ঘটে না। আরও শর্ত থাকে যে, এইরূপ ধর্ম ত্যাগ অন্য ধর্ম গ্রহণ করার পর উক্ত স্ত্রীলোক ২ ধারায় উল্লেখিত যেকোন কারণে বিবাহ বিচ্ছেদের ডিক্রি লাভের অধিকারিণী হইবেন। আরও শর্ত থাকে যে, কোন বিধর্মী স্ত্রীলোক ইসলাম ধর্ম গ্রহণের পর পূনরায় তাহার পূর্ব ধর্ম গ্রহণ করিলে এই ধারার বিধানাবলী তাহার প্রতি প্রযোজ্য হইবে না।