ধারাঃ ৩। ২ ধারায় ১দফা প্রযোজ্য মামলায়- ক) আরজি দাখিল করিবার তারিখে যদি স্বামীর মৃত্যু হইত তবে মুসলিম আইন অনুসারে যাহারা তাহার উত্তরাধিকারী তাহদের নাম ও ঠিকানা আরজিতে উল্লেখ করিতে হইবে। খ) অনুরূপ বক্তিগণের প্রতি মামলার নোটিশ জারি করিতে হইবে; এবং গ) উপরোক্ত মামলার শুনানিতে তাহদের বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে। তবে শর্ত থাকে যে, স্বামীর যদি কোন চাচা ও ভাই থাকেন তাহা হইলে তিনি বা তাহার উত্তরাধিকারী না হইলেও মামলার পক্ষভুক্ত হইবেন।