ধারা ২। মুসলিম আইনানুযায়ী বিবাহীতা স্ত্রীলোক নিম্নে বর্ণিত এক বা একাধিক কারণে তাহর বিবাহবিচ্ছেদের ডিক্রিলাভের অধিকারী হইবেন; যথাঃ ১) স্বামী ৪ বৎসর যাবত নিখোঁজ রহিয়াছেন। ২) স্বামী ২ বৎসর যাবত তাহার ভরণপোষণ দিতে অবহেলা করিয়াছেন বা ব্যর্থ হইয়াছেন। ৩) স্বামী ১৯৬১ সনের মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিধানাবলী লংঘন করিয়া অন্য কোন স্ত্রী গ্রহণ করিয়াছেন। ৪) স্বামী ৭ বৎসর যাবত কিংবা ততোধিক কালের জন্য কারাদন্ডে দন্ডিত হইয়ছেন। ৫) স্বামী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ৩ বৎসর যাবত তাহার অনুরূপ অবস্থা অব্যাহত রহিয়াছেন। ৬) স্বামী বিবাহের সময় পুরুষত্বহীন ছিলেন এবং তাহর অনুরূপ অবস্থা অব্যহত রহিয়াছে। ৭) স্বামী ২বৎসর…