৯৪। (১) নির্ধারিত সীমা ও শর্ত সাপেক্ষে, যেকোন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির রেকর্ডপত্র নিরীক্ষাসহ বিশেষ হিসাব নিরীক্ষা সম্পাদনের নিমিত্ত বোর্ড যেকোন হিসাব নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগপ্রাপ্ত হিসাব নিরীক্ষক, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, মূসক কর্মকর্তা বলিয়া গণ্য হইবেন। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৯৪ এর সংশোধন ২৪। উক্ত আইনের ধারা ৯৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।