৯। (১) যদি কোন নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা হইতে বিরত থাকেন, তাহা হইলে তিনি, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধন বাতিলের জন্য কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন। (২) কোন নিবন্ধিত ব্যক্তি যাহার আর নিবন্ধিত থাকিবার প্রয়োজন নাই, তাহার করযোগ্য সরবরাহ প্রদান অব্যাহত থাকিলে, তিনি নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে কমিশনারের নিকট নিবন্ধন বাতিলের জন্য আবেদন করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, ধারা ৮ এর অধীন স্বেচ্ছায় নিবন্ধিত কোন ব্যক্তিকে কমপক্ষে এক বৎসর নিবন্ধিত থাকিতে হইবে। (৩) কমিশনার, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন। (৪) যদি কোন নিবন্ধিত…