৮৮। (১) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার প্রয়োগ ও কার্যকরকরণার্থ শুল্ক কর্মকর্তাগণের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথা:― (ক) করযোগ্য আমদানির উপর আরোপিত মূসক আদায়; এবং (খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক আদায়। (২) শুল্ক কর্মকর্তা তাহার উপর শুল্ক আইন দ্বারা প্রদত্ত ক্ষমতা এইরূপভাবে প্রয়োগ করিতে পারিবেন যেন উক্ত আইনের শুল্ক আরোপ সংক্রান্ত বিধানাবলী আমদানি পণ্যের উপর এই আইনের অধীন আরোপিত মূসক এবং সম্পূরক শুল্কের প্রতি এইরূপে প্রযোজ্য হইবে, যেইরূপ উহা আমদানি শুল্কের উপর প্রযোজ্য হয়।