৮৬। এই আইন বা তদধীন প্রণীত কোন বিধির উদ্দেশ্য পূরণকল্পে, বা করারোপ ও আদায়ের লক্ষ্যে – (ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে, শুল্ক কর্মকর্তাগণ শুল্ক আইনের অধীন কার্যধারা গ্রহণ করিবেন; এবং (খ) পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে, মূসক কর্মকর্তাগণ এই আইনের অধীন, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত আর্থিক ক্ষমতা সাপেক্ষে, কার্যধারা গ্রহণ করিবেন, যথা:- সারণী ক্রমিক নং কর্মকর্তা ক্ষমতা (১) (২) (৩) (ক) কমিশনার বা চীফ কমিশনার পণ্য বা সেবার মূল্য ২০ (কুড়ি) লক্ষ টাকার অধিক (খ) অতিরিক্ত কমিশনার পণ্য বা সেবার মূল্য অনধিক ২০ (কুড়ি) লক্ষ টাকা (গ) যুগ্ম কমিশনার পণ্য বা সেবার মূল্য অনধিক ১৫ (পনের) লক্ষ টাকা (ঘ) উপ কমিশনার…