৮। (১) যে ব্যক্তি কোন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে করযোগ্য সরবরাহ প্রদান করেন, তাহার নিবন্ধনের আবশ্যকতা না থাকা সত্ত্বেও তিনি নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে স্বেচ্ছায় মূসক নিবন্ধনের জন্য কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন। (২) কমিশনার, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন।