৭৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ থাকিবে যাহা বোর্ড, তদধীন এক বা একাধিক মূল্য সংযোজন কর দপ্তর এবং নিম্নবর্ণিত মূসক কর্মকর্তা সমন্বয়ে গঠিত হইবে, যথা:― (ক) চীফ কমিশনার, মূল্য সংযোজন কর; (খ) কমিশনার, মূল্য সংযোজন কর; (গ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর; (ঘ) কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট), মূল্য সংযোজন কর; (ঙ) মহাপরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল; (চ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর; (ছ) অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক, মূল্য সংযোজন কর; (জ) যুগ্ম কমিশনার বা পরিচালক, মূল্য সংযোজন কর; (ঝ) উপ কমিশনার বা…