৭। (১) বোর্ড, সময় সময়, নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তিবর্গের তালিকা প্রণয়ন করিয়া উহা প্রকাশ, প্রচার ও সংরক্ষণ করিবে। (২) কোন ব্যক্তির নাম প্রকাশিত তালিকায় না থাকিলে, উক্ত ব্যক্তি নিবন্ধিত বলিয়া গণ্য হইবে না। (৩) কোন ব্যক্তির নাম উক্ত তালিকায় থাকিলে, উক্ত ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধিত বলিয়া গণ্য হইবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।